সময় কলকাতা ডেস্ক, ২৫ জুলাইঃ দিঘা থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা কাঁথিতে! বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের। গুরুতর আহত ১। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিসদা থানার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে।
আরও পড়ুন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, জল্পনা তুঙ্গে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে গাড়িটি দিঘা থেকে নদিয়ার তাহেরপুরের দিকে যাচ্ছিল। এরপর খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে একটি চারচাকা গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে রাস্তার ধারে উলটে যায় দিঘা ফেরত পর্যটকের গাড়িটি। ছিটকে পড়ে বাইকটি। তাতেই প্রাণ হারান বাইকে থাকা তিন বন্ধু। এদিকে, মৃতের মধ্যে একজন মহিলা পর্যটকও ছিলেন। গাড়ির চালকের হাত ভেঙে গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়।
দুর্ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মারিষদা থানার বিশাল পুলিশ বাহিনী। গাড়ি ও বাইক আরোহীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, মৃত তিন বন্ধুর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল। তিনজনেরই বাড়ি কাঁথি থানার ঘোড়াঘাটা গ্রামে। অন্যদিকে, গাড়িতে থাকা কোয়েল সিং নামে এক মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মারিষদা থানার পুলিশ গাড়ি দু’টিকে আটক করছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
#DighaAccident
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?