সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ হাওড়া-সিএসএমটি মেল (Howrah-CSMT Mail) দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর হাওড়া-মুম্বই এক্সপ্রেসের মোট ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১৬ টি যাত্রীবাহী কোচ। এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্ট্রি কার। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও অবধি দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে রেলের পদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই হাওড়া-সহ একাধিক জায়গায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
আরও পড়ুন East Bengal FC : ডেভিড ও দিমির গোল, জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের
হেল্পলাইন নম্বরগুলি হল-
হাওড়া: 9433357920, 03326382217
রাঁচী: 0651-27-87115
টাটানগর: 06572290324
চক্রধরপুর: 06587 238072
রউরকেল্লা: 06612501072, 06612500244

জানা গিয়েছে এদিন ভোরে হাওড়া-সিএসএমটি মেল মুম্বইয়ের দিকে যাওয়ার আগে প্রথমে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার চারটি বগি দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই দুর্ঘটনা ঘটে।রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিকে,এই দুর্ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা। কলকাতা বা এ রাজ্য থেকে মুম্বইয়ে মূলত বহু রোগী যান। বিশেষ করে মুম্বইয়ে ক্যানসারের চিকিৎসার জন্য বহু রোগী যান। ফলে এই ট্রেনে একাধিক রোগীর থাকার সম্ভাবনা রয়েছে। তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা নিয়েও উদ্বেগ রয়েছে। যাত্রীরা বলছেন, ট্রেনটি টাটানগর থেকে ছেড়ে আসার পরে বাদাবোম্বো পার হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়।
#HowrahMumbaiExpress
#mumbaiboundtrainderailed
#Mumbai-HowrahTrainAccident
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !