সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর : আরজিকরে চেতনা ফেরে নি, চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে আবার নারকীয় ঘটনা হাওড়া হাসপাতালে। চিকিৎসক হোক আর রোগী,সরকারি হাসপাতালে ছাড় পাচ্ছে না মেয়েরা। স্ক্যান করাতে গিয়েছিল এক এগারো বছরের নাবালিকা।বদ্ধ ঘরে একা নাবালিকাকে পেয়ে হাসপাতাল কর্মীর লালসা, কামনা-বাসনা এতটাই মাথা চাড়া দিয়ে ওঠে যে কামুক কর্মচারী নাবালিকাকে চুম্বনের চেষ্টায় কামড়ে দেয়। তার যৌন নির্যাতনে আহত হয় নাবালিকা।নির্যাতন ও আতঙ্কে নাবালিকার চিৎকার শুনে বিষয়টি জানতেই হুলুস্থূল পাড়ে যায় হাওড়া হাসপাতালে। হাসপাতালে বিকৃত যৌনতা সামনে আসার পরে আটক অভিযুক্ত হাসপাতাল কর্মী।
আরও পড়ুন Doctor Arrest: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেফতার এক চিকিৎসক
আরও পড়ুন Newtown Shootout: নিউটাউনে গুলি করে খুন ব্যবসায়ীকে! এটা পশ্চিমবঙ্গ না পাকিস্তান কটাক্ষ সুকান্তর
ঘটনার বহু পরেও হাসপাতালে স্ক্যান করতে যাওয়া মেয়েটি আতঙ্কগ্রস্ত।মেয়েটিকে দেখেই বোঝা যাছিল আতঙ্ক বা ট্রমার মধ্যে রয়েছে সে। একটি ভিডিও ভাইরাল হয়েছে(যার সত্যতা যাচাই করে নি সময় কলকাতা ) সেখানে দেখা যাচ্ছে মেয়েটি আর্তস্বরে চিৎকার করে বলছে যে তার নিম্নাঙ্গের বসন খুলে নিয়ে তাকে মোবাইলে অশ্লীল ছবি দেখানোর কথা বলে চুম্বন করার চেষ্টা করে যুবক হাসপাতাল কর্মী। স্ক্যান করানোর ঘরটিতে কেউ ছিল না। মেয়েটির ওষ্ঠদেশ লাল হয়ে ওঠে পাশবিক নির্যাতনে। মেয়েটির হইচই শুনে অনেকে ছুটে আসে। হাতেনাতেই কার্যত পাকড়াও হয় অভিযুক্ত কর্মী। হাওড়া হাসপাতালে বিকৃত যৌনতা ও নাবালিকার ওপরে অত্যাচার আরও একবার বাস্তব পরিস্থিতিকে নগ্নরূপে প্রকট করল।।
আরও পড়ুন:যৌন নির্যাতন নাবালিকাকে, উত্তপ্ত মধ্যমগ্রাম
আরও পড়ুন কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির চেষ্টা, এক রোগীর বিরুদ্ধে অভিযোগ বীরভূম হাসপাতালে


More Stories
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শরীরে আঘাত ও আগুনের ছ্যাঁকা, ৪ বছরের শিশুর দেহ উদ্ধার ডোমজুড়ে!
‘ছবি তুলে দিন ভাইরাল করব.’,মাঝ রাস্তায় গলায় ছুরি চালিয়ে লুটিয়ে পড়লেন ব্যক্তি,ঘটনায় ডোমজুড়ে চাঞ্চল্য