সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ ফের যৌন নির্যাতন খাস কলকাতার হাসপাতালে। এক মাস আগে ঘটে যাওয়া আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে রাজ্যবাসী। এরইমধ্যে উঠে এল আরও এক যৌন নির্যাতনের অভিযোগ। কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন শিশুর পাশে ঘুমিয়ে ছিলেন মা। রাতে ঘুমের মধ্যেই তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠল হাসপাতালের এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। অভিযোগে নির্যাতিতা জানিয়েছে যৌন নির্যাতনের পর আভিযুক্ত মোবাইলে তরুণীর ভিডিয়োও করেছেন। অভিযোগের ভিত্তিতে করেছে কড়েয়া থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার হাস্পাতালের সেই ওয়ার্ডবয়েরকে।

আরও পড়ুনঃ Birbhum Witch Hunting: ডাইনি অপবাদে পিটিয়ে খুন দুই মহিলাকে, মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার বীরভূম
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কলকাতার ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে’ হাসপাতালে।হাসপাতালের দোতলার ওয়ার্ডে সন্তানের চিকিৎসা করাতে তার সঙ্গেই ভর্তি ছিলেন এক তরুণী। শনিবার রাতে সন্তানের পাশে শুয়েই ঘুমাচ্ছিলেন তরুণী-মা। ঘুমন্ত অবস্থায় সুযোগ বুঝে তরুণীকে খারাপ ভাবে স্পর্শ করেন ওই ওয়ার্ডবয়। এতুকুইতেই থেমে না থেকে তাঁর ভিডিয়োও অভিযুক্ত নিজের মোবাইলে তুলছিলেন বলেও অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।
আরও পড়ুনঃ পরবর্তী পদক্ষেপ ঠিক করতে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন জুনিয়র ডাক্তাররা
রবিবার কড়েয়া থানায় তরুণী অভিযোগ জানালে পুলিশ তৎপরতার সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ২৬ বছরের যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত তরুণ ত্রিপুরার বাসিন্দা। এখন তিনি দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে থেকে কলকাতার এই হাসপাতালে কাজ করেন।


More Stories
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
আশীষ বন্দ্যোপাধ্যায়ের “আত্মহত্যায় ইন্ধন” যোগানোর গুরুতর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়