Home » উত্তপ্ত জয়নগরে হাজির অগ্নিমিত্রা-মীনাক্ষীরা, জবাব চেয়ে মুখোমুখি বচসা পুলিশের সঙ্গে

উত্তপ্ত জয়নগরে হাজির অগ্নিমিত্রা-মীনাক্ষীরা, জবাব চেয়ে মুখোমুখি বচসা পুলিশের সঙ্গে

সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবর: জয়নগরে এক শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আগেই বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। আরজি কর আবহে একের পর এক ধর্ষণের ঘটনা আবারও উস্কে দিচ্ছে রাজ্যে নারী সুরক্ষার প্রশ্নকে। রাজনৈতিক মহলেও এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকা। সকালেই মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছেছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। এবার ঘটনাস্থলে পৌঁছালেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। 

আরও পড়ুন: ফের জঙ্গি আনাগোনা কাশ্মীরে, সেনা আগ্রাসনে নিহত দুই

টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বয়স ঊনিশ বছর। এই ঘটনায় প্রথমে পুলিশ কোনও পদক্ষেপ নিতে চায়নি বলে অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। যা নিয়ে থানা ভাঙচুর থেকে শুরু করে পুলিশের ক্যাম্পে অগ্নিনিক্ষেপ পর্যন্ত করেছে স্থানীয়রা। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছতেই মীনাক্ষীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বামনেত্রীর। মীনাক্ষীরা ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাইলে তদন্ত  চলাকালীন এর মধ্যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না বলে পুলিশ তাঁদের মৃতার বাড়িতে যেতে বারণ করেছে। পাল্টা দিতে ছাড়েনি মীনাক্ষী। তাঁর বক্তব্য, আরজি কর ঘটনায় তিনিই প্রথম গাড়ি আটকে ছিলেন, নয়তো মৃতার দেহ নিয়ে চলে যাচ্ছিল সববাহী গাড়িটি। এখানেও যেন আরজি করের পুনরাবৃত্তি না হয়, প্রমান লোপাটের কোনও চেষ্টা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে চান বামনেত্রী। এদিন তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সিপিএমের প্রবীণ নেত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন: ফের জঙ্গি আনাগোনা কাশ্মীরে, সেনা আগ্রাসনে নিহত দুই

অন্যদিকে, “পুলিশ কেন নিষ্ক্রিয়?” প্রশ্ন তুলে সেখানকার তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডলের কাছে জবাব চেয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। একটা সময় কার্যত বচসায় জড়িয়ে পড়েছিলেন সাংসদ ও বিধায়ক। প্রতিমা করজোড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অগ্নিমিত্রার জোড়ালো দাবি, “এখানকার সাংসদ হওয়ার কারণে যা কিছু হয়েছে তাঁর দায় আপনার উপরেও বর্তায়। কার্যত আমাদের জবাব চাই।”

ঘটনায় এখনও অশান্ত জয়নগর পুলিশ ক্যাম্পের সঙ্গে অভিযুক্তের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসীরা। পুলিশের বিরুদ্ধে তাঁদের দাবি, সঠিক সময়ে তদন্তে নামলে মেয়েটিকে হয়তো বাঁচানো যেত।

About Post Author