Home » Murshidabad Shootout: ফের শুটআউট রাজ্যে, মুর্শিদাবাদে ঝাঁজরা ব্যবসায়ীর দেহ

Murshidabad Shootout: ফের শুটআউট রাজ্যে, মুর্শিদাবাদে ঝাঁজরা ব্যবসায়ীর দেহ

সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: কলকাতার একাধিক অঞ্চলে শুটআউট হওয়ায় পুজোর আগে আতঙ্কের মেঘ ঘনীভূত হয়েছিল শহরজুড়ে। এবার পুজো মিটতেই ফের রাজ্যে শুটআউট রাজ্যে। বুধবার ‘মর্নিং ওয়াক’ করতে বেরিয়ে দুষ্কৃতীদের মুহুর্মুহু গুলিতে ঝাঁজরা ব্যবসায়ী। অভিযোগ, ব্যবসায়ীকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বহরমপুরের রাধারঘাট এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে, তদন্ত চলছে। কে বা কারা গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে আতঙ্কে রয়েছে গোটা এলাকা। 

আরও পড়ুন: পাকিস্তানে জয়শঙ্কর, মোদির মাস্টারস্ট্রোক! বলছে রাজনৈতিক মহল

স্থানীয় সূত্রে খবর, জমি ব্যবসায়ী প্রদীপ দত্ত প্রায় রোজই ‘মর্নিং ওয়াকে’ যেতেন। সেই রীতি মেনেই বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে হাঁটতে বেরন তিনি। অভিযোগ, সেই সময় বাইকে চড়ে দুই দুষ্কৃতী আসে। ব্যবসায়ীকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় এক পাও এগানোর অবস্থায় ছিলেন না প্রদীপ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এলাকার লোকজন গুলির শব্দ শুনে ঘটনাস্থলে হাজির হলে, রক্তমাখা অবস্থায় ব্যবসায়ীকে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পাওয়ামাত্রই বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গুকিবিদ্ধকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতলের ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: Amit Shah: চব্বিশেই নজর ছাব্বিশে! কালী পুজোর আগেই বাংলায় অমিত শাহ

আরও পড়ুন: Krisnanagar Rape and Murder: ফের নারি নির্যাতন কৃষ্ণনগরে, পোড়া অর্ধনগ্ন দেহ উদ্ধার পুলিশ সুপারের অফিসের পিছন থেকে

দিনের আলোয় এই ধরনের প্রকাশ্যে হত্যার ঘটনায় আতঙ্কে রয়েছেন মুর্শিদাবাদের জনতা।   বছর পঞ্চাশের প্রদীপকে কে বা কারা খুন করল, তার এখনও কোনও সূত্র পায়নি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের থেকেও কিছু জানা যায়নি। তাঁদের কাছে পুলিশ কিছু জানতে চাইলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুষ্কৃতীদের মাথায় হেলমেট থাকায় কারও মুখ দেখা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত থেকে পুলিশের ধারণা, ব্যবসায়ীর রোজকার গতিবিধির ওপর শেষ কয়েকদিন ধরেই নজরদারি চালাচ্ছিল দুষ্কৃতীরা। সেই জন্যই মৃত ব্যবসায়ী সকালে কোথায় কখন হাঁটতে যায় জানত তাঁরা। আপাতত সিসিটিভি ফুটেজের ওপর নির্ভর করে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। খুনের নেপথ্যে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author