Home » Bansdroni unnatural Death:  পুকুরে ভাসছে মহিলার দেহ! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁশদ্রোণীতে

Bansdroni unnatural Death:  পুকুরে ভাসছে মহিলার দেহ! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁশদ্রোণীতে

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: ফের শিরোনামে বাঁশদ্রোণী। এলাকার এক পুকুর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁশদ্রোণী থানার দীনেশপল্লি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবার সূত্রের খবর, বাঁশদ্রোণী থানার আমবাগান এলাকায় বাড়ি মৃত গৃহবধূ অপর্ণা রায়ের। গত রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের উদ্দ্যোগে চলছিল চিরুনি তল্লাশি। অবশেষে পাশের এলাকার পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের খবর আসে। ঘটনায় ভেঙে পড়েছে মৃতার পরিবার।

আরও পড়ুন: Pappu Yadav: ‘সলমন মামলা থেকে দূরে থাকুন, নয়ত পরিণতি ভাল হবে না’, পাপ্পু যাদবকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে পুকুরে একজন মহিলার নিস্তেজ দেহ ভাসছে দেখে ভয় পেয়ে গিয়েছিল প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দিলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে। জানা যায় অসার দেহটি পাশের এলাকার অপর্ণা নামক গৃহবধূর। পুলিশ তৎক্ষণাৎ দেহটি এম আর বাঙুর হাসপাতালে নিয়‌ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন: আদালতের শুনানি চলতে চলতে রগরগে অশ্লীল ভিডিও : হাইকোর্টের লাইভ স্টিমিং কেলেঙ্কারি

জানা গিয়েছে, স্বামী এবং দুই ছেলে নিয়ে অপর্ণার পরিবার। পরিবারের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন অপর্ণা। চিকিৎসাও চলছিল তাঁর। প্রতিবেশীরা জানান, রবিবার রাত ৩টে নাগাদ অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁকে অনেক খোঁজাখুঁজিও করছিল পরিজনরা। পরের দিন সকাল হতেই বাড়িথেকে কিছুটা দূরের ওই পুকুর থেকে উদ্ধার হয় অপর্ণার দেহ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। তবে তাঁকে কেউ খুন করে দেহ পুকুরে ফেলে দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মে এলাকার একটা সিসিটিভি থেকে কিছু ফুটেজও সংগ্রহ করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

About Post Author