সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বর: আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষ জামিনে বাইরে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বস্তির নিঃস্বাস ভুলেই গিয়েছেন আপ সুপ্রিমো। তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতের তরফেসমন পাঠানো হয়েছে। যার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন তিনি। এদিন সেই সমনে কোনওরকম স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট। কেজরির করা মামলার পরিপ্রেক্ষিতে এবার ইডির পালটা বক্তব্যও শুনবে আদালত।

আরও পড়ুন: ট্যাব কেলেঙ্কারিতে বনগাঁ পুলিশের হাতে গ্রেফতার আরও ১
আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে কেজরিওয়ালকে গত ১৭ সেপ্টেম্বর সমন পাঠিয়েছিল নিম্ন আদালত। যার বিরোধিতা করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাইকোর্টে তাঁর দাবি ছিল, এভাবে তাঁকে স্বতঃপ্রণোদিত সমন পাঠাতে পারে না নিম্ন আদালত। উচ্চ আদালতের কাছে নিম্ন আদালতের এই মামলা খারিজ করার আবেদন জানিয়েছেন কেজরি। কেজরিওয়াল এদিন শুধুমাত্র নিম্ন আদালতের সমন নয়, তাঁর বিরুদ্ধে চলা মামলার খারিজের আর্জি জানান আদালতে। যে মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মনোজ কুমার নিম্ন আদালতের সমনে কোনও স্থগিতাদেশ দেননি। বরং প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর্জি শোনার পর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ইডির পাল্টা বক্তব্য শুনতে চেয়েছেন বিরচাপতি।
আরও পড়ুন: Arpita Mukhopadhayay: জেল থেকে বাড়ি ফিরছে পার্থ-বান্ধবী অর্পিতা, অবশেষে মুক্তি?
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। মাস দেড়েক আগেই সেই মামলায় জামিনে জেলমুক্তি হয়েছে তাঁর। এবার পুরোপুরি এই মামলা থেকেই মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছেন আপ প্রধান। কিন্তু এখনই সেই স্বস্তি মিলছে না, তাঁর আবেদনের ভিত্তিতে ইডির বক্তব্য না শুনে কোনও রায় দিতে নারাজ উচ্চ আদালত।


More Stories
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ