স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ নভেম্বরঃ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক বাংলার। পঞ্জাব ও হায়দরাবাদের পর বুধবার মিজোরামকে হারিয়ে দিল লক্ষীরতন শুক্লার ছেলেরা। সুদীপ ঘরামিরা ম্যাচ জিতলেন ৮ উইকেটে। ঝোড়ো ব্যাটিং করলেন অভিষেক পোড়েল। এই জয়ের ফলে এলিট-এ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল বাংলা।

আরও পড়ুনঃ UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির
আরও পড়ুনঃ Indian Premier League 2025: তেরো বছরেই আইপিএলে কোটিপতি, কে এই বৈভব সূর্যবংশী?
সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টসে জিতে মিজোরামকে ব্যাট করতে পাঠান সুদীপ। প্রথমে ব্যাট করে মিজোরাম তোলে ৪ উইকেটে ১৫৭ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোহিং জাংরা। ৪৯ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। বল হাতে মিজোরামের ব্যাটারদের খুব বেশি চাপে ফেলতে পারেননি বাংলার বোলাররা। দলের অভিজ্ঞ ও জাতীয় দলের পেসার মহম্মদ শামি একটিও উইকেট পাননি। চার ওভার হাত ঘুরিয়ে খরচ করলেন ৪৬ রান।
আরও পড়ুনঃ IPL 2024-25: আইপিএলে দল না পাওয়া সেরা একাদশ, কারা রয়েছেন তালিকায়?
তবে বোলারদের ব্যর্থতা পুষিয়ে দেন ব্যাটাররা। ওপেনার অভিষেক পোড়েল ৪৫ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন। দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৯ টি চার ও ৪ টি ছয়। মেগানিলামে তাঁকে দলে রেখে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। তারপর তাঁর এই পারফরম্যান্স নিসন্দেহে দলের থিঙ্কট্যাঙ্কের চিন্তা অনেকটা মুকুব করবে। অন্য ওপেনার করণ লালও রান পেয়েছেন। ৪০ বলে ৬৭ রান করেন তিনি। হাতে ২৭ বল রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অভিষেক।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার