Home » ৫৭ হাজার কোটি টাকার ভরতুকি শুধু টিকিটের উপর! রেলের প্রসঙ্গ উঠতেই সংসদে হিসাব পেশ অশ্বিনীর

৫৭ হাজার কোটি টাকার ভরতুকি শুধু টিকিটের উপর! রেলের প্রসঙ্গ উঠতেই সংসদে হিসাব পেশ অশ্বিনীর

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর: অন্যান্য খরচ বাদ রেখেই শুধুমাত্র যাত্রীদের টিকিটে ভরতুকি দিতে বছরে ভারতীয় রেল খরচ করছে ৫৭ হাজার কোটি টাকা। সংসদে এমনটাই তথ্য প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল পরিষেবা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখেই তাঁর দাবি, যাত্রীদের টিকিটের ৪৬ শতাংশই রেল ভরতুকি হিসাবে ছেড়ে দেয়।

আরও পড়ুন: আলু পাচার বন্ধ করতে সারপ্রাইজ ভিজিট বেচারামের! কেউ জানে না কখন, কোথায় পৌঁছে যাবেন? 

আরও পড়ুন:শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি

সংসদে প্রশ্নোত্তর পর্বে অস্বিনীর বক্তব্য, “প্রতিবছর আনুমানিক ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকা রেল খরচ করে শুধু টিকিটের ভরতুকি বাবদ। রেলের সব ক্যাটেগরির টিকিটেই ভরতুকি দেওয়া হয়।” রেলমন্ত্রীর দাবি, রেল টিকিটে ৪৬ শতাংশ পর্যন্ত ভরতুকি পান যাত্রীরা। অর্থাৎ কোনও টিকিটের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে ৫৪ টাকা দিতে হয় যাত্রীদের। বাকি ৪৬ টাকা ভরতুকি হিসাবে মিটিয়ে দেয় রেল ।

আরও পড়ুন: Vaibhav Suryavanshi: বৈভবের অর্ধশতরান, ছোটদের এশিয়া কাপের শেষ চারে ভারত

বুধবার সংসদে একটি সুখবর শুনিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে ইতিমধ্যেই চালু হওয়ার র‌্যাপিড ট্রেন পরিষেবা নিয়ে বিস্তরে জানালেন তিনি। এই ট্রেনগুলির নাম দেওয়া হয়েছে ‘নমো ভারত র‌্যাপিড ট্রেন’। অস্বিনী আরও জানালেন এই ট্রেন গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যেকার প্রায় ৩৫৯ কিলোমিটার দূরত্ব মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিটে অতিক্রম করছে।

About Post Author