Home » বোমা মেরে খুনের হুমকি মোদিকে! আজমির থেকে বার্তা এল মুম্বই ট্রাফিকের হেলাইনে 

বোমা মেরে খুনের হুমকি মোদিকে! আজমির থেকে বার্তা এল মুম্বই ট্রাফিকের হেলাইনে 

সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বর: এবার খুনের হুমকি স্বয়ং প্রধানমন্ত্রীকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাষণ। আর তার পরেই মুম্বই পুলিশের কাছে আসার নরেন্দ্র মোদিকে খুনের হুমকিবার্তা ফুঁসে উঠেছে বিজেপি নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হুমকিবার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। সেখানে উল্ল্যেখ করা হয়েছে,  বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হবে ভারতের প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন: ৬২ দিনের মধ্যে ফাঁসির সাজা ধর্ষককে, জয়নগর কাণ্ডের বিচারে নজির গড়ল বারুইপুরের নিম্ন আদালত

আরও পড়ুন: পুষ্পা 2, প্রিমিয়ার শো দেখতে ভিড়ে পদদলিত হয়ে মৃত্যু : আল্লু অর্জুনের টিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের

শনিবার হুমকিদাতা ফের মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইন মারফত বার্তা পাঠিয়েছেন। এর আগেও এই হেল্পলাইনে একাধিকনবার হুমকিমূলক বার্তা এসেছে। এদিন ফের ওই হেল্পলাইনের হোয়াটসঅ্যাপ বার্তায় মোদিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছে এবং দুই আইএসআই এজেন্টের কথাও রয়েছে তাতে। যে নম্বরটি থেকে মেসেজ এসেছে সেটি রাজস্থানের আজমিরের। প্রসঙ্গত, কয়েকদিন ধরে আজমিরের খাজা মইনুদ্দিন চিস্তির মুঘল আমলের ঐতিহ্যবাহী দরগা শিবমন্দির ছিল বলে বিতর্ক ছড়ায়। তা নিয়ে আদালতের চৌকাঠেও গিয়েছে বিষয়টি।

আরও পড়ুন: “অগণতান্ত্রিকভাবে নির্বাচিত”, মুখ্যমন্ত্রী ফডণবীসের বিরুদ্ধে অভিযোগ, শপথ গ্রহণ বয়কট মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের

আজমির বার্তাটি এসেছে, এই সূত্র উদ্ধারের পরই সেখানে পুলিশী তদন্ত শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোনও ব্যক্তি মিথ্যে আতঙ্ক ছড়াতে এই কাজ করে থাকতে পারে। যদিও তদন্তে কোনও ঘাটতি দিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশের শিল্পীকে  বয়কট : মধ্যমগ্রাম পরিবেশমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে

About Post Author