Home » আবার লালকার্ড, এবার হারল ইস্টবেঙ্গল

আবার লালকার্ড, এবার হারল ইস্টবেঙ্গল

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর : আবার লালকার্ড ।   মহামেডানের বিরুদ্ধে ৯ জনে বীরবিক্রমে খেলে ৭০ মিনিট ধরে  গোল অক্ষত রাখতে সক্ষম হয়েছিল ইস্টবেঙ্গল। তবে  ওড়িশা আর মহামেডান তো আর সমশক্তিধর নয়! এবার জিকসন সিং  লালকার্ড দেখায় প্রথমার্ধেই আরও একবার দশজন হয়ে যায় ইস্টবেঙ্গল। তারপরেও এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে আইএসএলে এবার প্রথম ছয় দলের দৌড়ে থাকার অংক আরও কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল।

OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

লালচুংনুঙ্গা ইস্টবেঙ্গলকে ৫৩ মিনিটে এগিয়ে দিলেও ইস্টবেঙ্গলের শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধেই দুটি গোল করে ইস্টবেঙ্গলকে ঘরের মাঠে হারিয়ে  তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিল ওড়িশা। তবে ইস্টবেঙ্গলের পক্ষে এই হার অগৌরবের নয়। তিন বিদেশি চোট আঘাতের জন্য অনুপস্থিত থাকায় এমনিতেই দুর্বল ছিল ইস্টবেঙ্গল। তারমধ্যে গোদের মধ্যে বিষফোঁড়া হয়ে দেখা দেয় জিকসনের লালকার্ড। দুটি হলুদকার্ডের একটিতে নিঃসন্দেহে রেফারি  আরও সদয় হতে পারতেন। তবুও ধারাবাহিকভাবে লালকার্ড দেখায় ইস্টবেঙ্গল এবারও তলিয়ে যাচ্ছে প্রতিবারের মতই। তিনটি টানা জয়ের ইতিহাস নেই তাদের। এবারও হল না। দুটি টানা জয়ের পরে যথারীতি হারের বৃত্তে ফিরল লালহলুদ।।

আরও পড়ুন UEFA Champions League: রুদ্ধশ্বাস ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

আবার লালকার্ড #আবার লালকার্ড

আরও পড়ুন মহাভারতের অশ্বথামা আজও ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে!

About Post Author