Home » দু’দিনেই কিনারা গল্ফ গ্রিনের মুণ্ডু উদ্ধার কাণ্ডের! জামাইবাবুর প্রেমে সাড়া না দেওয়াতেই খুন মহিলা

দু’দিনেই কিনারা গল্ফ গ্রিনের মুণ্ডু উদ্ধার কাণ্ডের! জামাইবাবুর প্রেমে সাড়া না দেওয়াতেই খুন মহিলা

সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: পুলিশি তৎপরতার নজির। দুদিন পেরোনোর আগেই গল্ফগ্রিনের উদ্ধার হওয়া কাটা মুন্ডু রহস্যের জাল ভেদ করে মূল পান্ডার হদিশ পেল পুলিশ। ঘটনার পরে দিনই গ্রেফতার হওয়া মৃতার জামাইবাবুকে জেরা করে আসল সত্য খুঁজে বার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামাইবাবুর প্রেমের ডাকে সাড়া না দেওয়াতেই বেঘোরে প্রাণ হারাতে হল খাদিজা বিবি নামে দক্ষিণ ২৪ পরগনার ওই মহিলাকে। আপাতত পুলিশের জিম্মায় জামাইবাবু আতিকুর লস্কর।

আরও পড়ুনঃ মায়ের সামনেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল ছয় বাচ্চাকে! মৃত এক, বাকিদের অবস্থা আশংকাজনক

শনিবার এই ঘটনায় তদন্তের ভিত্তিতে একাধিক তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন ডিসি বিদিশা কলিতা। তদন্তকারী জানান, মগরাহাটের বাসিন্দা খাদিজা বিবিকে খুন করা হয় ১২ ডিসেম্বর। খাওয়াতে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে প্রথমে মাথায় আঘাত এবং পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। এর পর দেহ তিন টুকরো করে ফেলে দেওয়া হয় দক্ষিণ কলকাতার নানা জায়গায়। ১৩ তারিখ সকালে গল্ফগ্রিনের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় কাটা মুন্ডু। পরেরদিন বিকেলের মধ্যে রিজেন্ট কলোনি এলাকা থেকে দেহের বাকি অংশ উদ্ধার হয়। রিজেন্ট পার্ক, গল্ফগ্রিন ও নেতাজিনগর থানা মিলে ঘটনার তদন্ত করেছে। তদন্তে বিশেষ দল সিট গঠন করা হয়েছিল। যার আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম করে সুরাহা করেছেন মর্মান্তিক অপরাধের।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

মহিলার দেহাংশ উদ্ধারের পর শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ডিসি বিদিশা কলিতা জানান, ”অভিযুক্ত সন্দেহে আমরা যাকে গ্রেপ্তার করেছি, সেই আতিকুর সম্পর্কে মৃত খাদিজা বিবির জামাইবাবু। বেশ কয়েকদিন ধরে খাদিজাকে সে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তা গ্রহণ করেনি খাদিজা। তা সত্ত্বেও বারবার তাঁকে নানাভবে উত্যক্ত করছিল আতিকুর। দুদিন আগে বিরক্ত হয়ে খাদিজা তার মোবাইল নম্বর ব্লক করে দেয়। একে প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি, তারপর মোবাইল নম্বর ব্লক করে দেওয়ায় কোওভাবেই আর যোগাযোগ করতে পারছিল না। সবমিলিয়ে প্রবল রাগ হয় আতিকুরের। সেই রাগ থেকে এই হত্যাকাণ্ড।” পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার আতিকুরকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে।

About Post Author