সময় কলকাতা ডেস্ক: মারণ ভাইরাসকে কার্যত হারিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে চলেছে গোটা পৃথিবী। তবে আবার ও বাড়ল সংক্রমণ এবং মৃত্যু। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট।বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে শেষ পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫২২।আক্রান্তের সংখ্যা কমায় দেশ কিছুটা আশার আলো দেখলেও চিন্তা বাড়াচ্ছে ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনার বলি ৫ লক্ষ ১২ হাজার ৬২২ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৭ জন। সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।তবে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ নিয়ে চিন্তা কমছে না। গত একদিনে মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হাজারের বেশি। করণায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী