সময় কলকাতা ডেস্কঃ লাদাখ সীমান্ত বরাবর চিনা আগ্রাসন রুখতে বৃদ্ধি করা হচ্ছে ভারতীয় সেনা শক্তি। পাশাপাশি বাড়ানো হচ্ছে সামরিক সক্ষমতা। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত প্যাংগং হ্রদে আধুনিক প্রযুক্তিতে তৈরি, একটি উন্নত মানের ভেসেল সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী।যার পোশাকি নাম ল্যান্ডিং ক্র্যাফট অ্যাসল্ট। এই ভেসেলে প্রায় ২৫ জন জওয়ান সওয়ার হতে পারবেন। মঙ্গলবারই সেনাবাহিনীর যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এফ -ইনসাস নামের অত্যাধুনিক রাইফেল।

পাশাপাশি মঙ্গলবার দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিয়াচেন গ্লেসিয়ারের কাছেই লাদাখে পারতাপুর সেনাক্যাম্পে উদ্বোধন করেছেন এক মেগা ওয়ার্ড ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎ প্রজেক্টের। যে প্রজেক্ট এর ফলে আশেপাশে সেনাবাহিনীর বিদ্যুৎ এর সমস্যা মিটবে । অত্যাধুনিক অস্ত্র, মাথার হেলমেট, সোলার বিদ্যুৎ প্রকল্প, প্যাংগং হ্রদে অত্যাধুনিক ভেসেল সহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিকীকরণের ফলে, সেনাবাহিনীর মনোবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত সুরক্ষাও দ্বিগুণ হবে বলেই মত সামরিক বিশেষজ্ঞদের।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর