Home » জঙ্গলে খোরাক কম, চা বাগানে ঢুকে পড়ল হাতির দল

জঙ্গলে খোরাক কম, চা বাগানে ঢুকে পড়ল হাতির দল

সানি রায়,সময় কলকাতা , ১৬ জুলাই : “মনুমেন্টের দোল যেন ক্ষ্যাপা হাতি, শূন্যে দুলায়ে শুঁড় উঠিয়াছে মাতি “- রবি ঠাকুরের স্বপ্নে দেখা  হাতি প্রায়শই হয়ে ওঠে দুঃস্বপ্ন।অথচ হাতি যে সবসময় ক্ষেপে যায় এমনটা না হলেও দলবদ্ধ হাতিকে দেখলে  চিন্তা হয় বৈকি। মানুষ ভুলেই যায়,তাদেরও ক্ষিদে তেষ্টা আছে।হাতির খোরাক বলে কথা! জল সর্বত্র পেলেও  খাদ্য না পেলে স্বাভাবিক কারণেই  তারা নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র আসে। জঙ্গলে হাতির পর্যাপ্ত খাবার আছে কিনা সমীক্ষা হয়, তবুও হাতির খোরাক তো কম নয়।হাতি তার খোরাক জোটাতে আবার দল বেঁধে জঙ্গল ছেড়ে ঢুকে পড়ল চা বাগানে। ডুয়ার্সের বিন্নাগুড়ির ঘটনা।

আরও পড়ুন :ছাগলের ওপরে বিকৃতকাম যুবকের যৌন অত্যাচার গুজরাটে , অভিযোগ দায়ের

আরও পড়ুন :কোভালামে ঋণের দায়ে জর্জরিত পরিবারে সায়নাইড বিষক্রিয়ায় কন্যা সহ আত্মঘাতী পিতা

রবিবার সকালের ঘটনা। হঠাৎ দেখা যায়,আচমকাই রেড ব্যাংক চা বাগানে ৩৫-৪০ টি হাতির একটি দল। বন দফতরের প্রাথমিক অনুমান ডায়নার জঙ্গল থেকে রাতের অন্ধকারে খাবারের সন্ধানে ঢুকে পড়ে হাতির দলটি। দিনের আলো ফুটে যাওয়ায় আটকে পড়েছে। হাতির গতিবিধির ওপর নজর রাখছে বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা। সন্ধ্যায় হাতিগুলিকে জঙ্গলে ড্রাইভ করা হবে বলেও বন দফতর সূত্রে জানানো হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, জঙ্গলে হাতির পর্যাপ্ত খাবার  আছে তো? এনিয়ে কী ভাবছে বন দফতর, প্রশ্ন থাকছেই।

আরও পড়ুন :প্রাকৃতিক খামখেয়ালিপনা -বৃষ্টি আর বিশ্ব- উষ্ণায়নের সাঁড়াশি আক্রমণের প্রভাব চা উৎপাদনে

About Post Author