Home » ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়

সময় কলকাতা ডেস্ক, ১৬ অক্টোবর: রবিবার বিকেলের পর সোমবার ফের ভূমিকম্প। সোমবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা বেজে ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পিথোরাগড় থেকে ৪৮ কিলোমিটার উত্তর পূর্বে। পিথোরাগড়ের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। তবে, ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত বড়ো কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকী হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন   রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি, সোমবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন

উল্লেখ্য, রবিবার বিকাল ৪টে নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টে বেজে ৮ মিনিটে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার পূর্বের এক জায়গায়, মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়। দিল্লি রাজধানী এলাকা সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর একইভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং আশপাশের এলাকা। ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অনেকেই দৌড়ে বাড়ির নীচে নেমে আসেন।

আরও পড়ুন   বিহারে নর্থ ইস্ট এক্সপ্রেসের কামরাগুলিকে সড়াতে গিয়ে ফের লাইনচ্যুত ইঞ্জিন

এর আগে গত বুধবারই বুধবার সকালে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম আফগানিস্তানে বুধবার তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

About Post Author