সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি : নামিবিয়া ১৯৯০ সালে স্বাধীনতা লাভ করার পরে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে তিনি দেশের রাষ্ট্রপতি হন। দেশের তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি।২০১৫ সাল থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। কয়েক সপ্তাহ আগেই ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। ক্যান্সার কাল হয়ে উঠল।নামিবিয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত এবং নামিবিয়ার অন্যতম শ্রেষ্ঠ দেশনায়ক হ্যাগে গেঙগোব চলে গেলেন না ফেরার দেশে।
আরও পড়ুন হেনরি কিসিঞ্জার : ইন্দিরার ভারতের শত্রু, মোদীর প্ৰিয় ব্যক্তিত্ব!
ভাইস প্রেসিডেন্ট থাকা নাঙ্গালো এমবাম্বা জানিয়েছিলেন, রবিবার ভোরে সন্তান সন্ততি ও স্ত্রী পাশে থাকা অবস্থায় তাঁর প্রয়াণ হয়। অতঃপর এমবাম্বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন।
আরও পড়ুন অভিনেত্রী হ্যালি বেরি মেনোপজের সময় যৌনতা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে ওঠার পথের পেয়েছেন সন্ধান
গত মাসের শেষের দিকে নামিবিয়ার প্রেসিডেন্সি বলেছিল যে হ্যাগে গেঙগোব নিয়মিত মেডিকেল চেক-আপের পরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।উইন্ডহোকের লেডি পোহাম্বা হাসপাতালে হ্যাগে গেঙগোব মারা যান, যেখানে তিনি তার মেডিকেল টিমের চিকিৎসাধীন ছিলেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি জনসাধারণকে বলেছিলেন যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেও সুস্থ হয়ে বেঁচে আছেন।পরের বছর তিনি রাষ্ট্রপতি হন।দক্ষিণ আফ্রিকার দেশটিতে বছরের শেষের দিকে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নামিবিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি এমবাম্বা জানিয়েছেন যে, বছর শেষের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কোনও আগ্রহ নেই।
আরও পড়ুন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহ প্রয়াত


More Stories
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত