সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ সরকারের জমি দখল করার অভিযোগে এবার নোটিস গেল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কাছে। তবে বাংলায় নয়, গুজরাতে। পাঠান তাঁর বাড়ির লাগোয়া একটি প্লটের জমি বেআইনিভাবে দখল করে পাঁচিল তুলেছেন বলে অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, নিজের বাড়ি তৈরির সময়ে জমির পাশে থাকা আরও একটি জমি কিনতে চেয়েছিলেন ইউসুফ পাঠান।
ওই জমিটি ছিল রাজ্য সরকারের। ওই জমিটির প্রতি বর্গমিটারের জন্য ৫৭,০০০ টাকা দিতে চেয়েছিলেন পাঠান। ২০১২ সালে ভিএমসি-র কাছ থেকে পাঠান এই প্লটটি চেয়েছিলেন। সেই সময়ে ভিএমসি এই প্রস্তাবে অনুমোদন দিলেও পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার এই জমি সংক্রান্ত ইস্যুতে অনুমোদন দেয়নি। কিন্তু পাঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কম্পাউন্ডে দেওয়াল নির্মাণ করে জমিটি দখল করেছেন তিনি। এই প্রেক্ষিতেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে।
গত ৬ জুন এই নোটিস পাঠান হয়েছে বহরমপুরের তৃণমূল সাংসদকে। ইতিমধ্যেই ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, যদি ইউসুফ পাঠান কোনও জবাব না দেন, তাহলে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে পাঠান। প্রশ্ন উঠছে, এতদিন বাদে হঠাৎ কেন এই জমি মামলায় নোটিস দেওয়া হল?
আরও পড়ুন Kuwait Fireঃ ৪৫ ভারতীয়র নিথর দেহ নিয়ে কুয়েত থেকে দেশে ফিরল বায়ুসেনার বিমান
#YusufPathan
#ইউসুফপাঠান
#Latestbengalinews


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর