সময় কলকাতা ডেস্ক, ১৮ অগাস্ট : ভারতীয় কোস্টগার্ড প্রধান প্রয়াত । ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল রবিবার চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮। তাঁর আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ।
আরও পড়ুন ইজরায়েলের আক্রমণে প্যালেস্টাইনি মৃত্যুর সংখ্যা ৪০, ০০০ ছাড়াল
আরও পড়ুনরাজস্থান : ৬৩ বছর বয়সী বিধবাকে গণধর্ষণ, আটক ১
এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ভারতীয় কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রাকেশ পালের। সকালে তিনি অসুস্থ বোধ করেন এবং তড়িঘড়ি তাঁকে রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভবপর হয়নি ।

রাকেশ পাল জন্মসূত্রে উত্তর প্রদেশের বাসিন্দা ও ভারতীয় নৌ একাডেমির প্রাক্তন ছাত্র ছিলেন।তিনি ১৯৮৯ সালের জানুয়ারিতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে যোগদান করেন এবং ২০২৩ সালের জুলাই মাসে ডিরেক্টর জেনারেল পদে উন্নীত হন । তিনি কোচির ভারতীয় নৌ স্কুল দ্রোণাচার্য-এ অস্ত্র বিষয়ক বিশেষজ্ঞ হন এবং যুক্তরাজ্যে ইলেক্ট্রো-অপটিক্স ফায়ার কন্ট্রোল সলিউশনে একটি কোর্স সম্পন্ন করেছিলেন। ৩৪ বছরের সফল কর্মজীবনের পরিসমাপ্তি তাঁর প্রয়াণে ।।
# কোস্টগার্ড প্রধান প্রয়াত


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর