Home » LGBTQ: সমকামী সম্প্রদায়ের জন্যে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত

LGBTQ: সমকামী সম্প্রদায়ের জন্যে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত

সময় কলকাতা ডেস্ক, ৩০ আগস্টঃ দেশের সমকামী সম্প্রদায়ের জন্য সুখবর।২০২৩ সালে উচ্চ আলাদলতে আদেশের পর, এবারে সমকামী যুগলদের যৌথ ভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার মান্যতা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। প্রয়োজনে নিজের সমকামী সঙ্গীকে অ্যাকাউন্টের নমিনিও করতে পারবেন গ্রাহকরা। যাতে অ্যাকাউন্টধারীর আকস্মিক মৃত্যু হলে গচ্ছিত টাকা তাঁর সঙ্গী ব্যবহার করতে পারেন। সমকামীদের জন্য এটা বড় জয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

গত বছরেই অক্টবর মাসে সমকামী সম্প্রদায়ের এক প্রতিনিধি এই সংক্রান্ত একটি মামলা দেশের শীর্ষ আদালতে দায়ের করেছিলেন। সেই ব্যক্তির নাম সুপ্রিয়া চক্রবর্তী। দাবি ছিল সমকামী যুগলের যৌথভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অধিকার। সুপ্রিম কোর্ট এই মামলার প্রতিক্রিয়ায় জানিয়েছিল, এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন। সমাকামীরা সম্প্রদায়ও সমাজের একটি পরিবার। আইনি যেকোনো অধিকারের ক্ষেত্রেও এই মনোভাব গ্রহণেরতাদের সুপারিশ করেছিল আদালত। গত ২৮ আগস্ট এবিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেখানে স্পষ্ট করে জানানো হয়, “এতদ্বারা স্পষ্ট করা হচ্ছে যে, সমকামী সম্প্রদায়ের ব্যক্তিগের একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ব্যালেন্স পাওয়ার জন্য সমকামী সম্পর্কে থাকা কোনও ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করার জন্য কোনও বিধিনিষেধ নেই।”

আরও পড়ুনঃ Kunal Ghosh: আরজি কর কাণ্ডের প্রতিবাদে গান, ‘ভাল ছেলে’ অরিজিৎকে নিশানা কুণালের

আরও পড়ুনঃ ‘নবান্ন অভিযানে’ বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, কলকাতার সিপিকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

আরও পড়ুনঃ UEFA Champions League 2024: বেড়েছে চারটি দল, AI যুগে চ্যাম্পিয়ন্স লিগের সূচি নিশ্চিত করল বিশেষ সফটওয়্যার

সমাজে দীর্ঘদিন ধরে একপ্রকার কোণঠাসা এই সম্প্রদায়ের অবশ্যিক অধিকারগুলি সংরক্ষণ করতে চলতি বছরের এপ্রিলে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে একটি ছয় সদস্যের কমিটিও গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট সম্প্রদায়ের সমস্যাগুলির সমাধান খোঁজাই হবে যে কমিটির প্রধান উদ্দেশ্য।

About Post Author