সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: ফের শুটআউট রাজ্যে। ঘটনাস্থল এবার বীরভূম। দিবালকে অল্প বয়সী যুবককে গুলি করে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। সাতসকালে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে মৃতের দেহ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ Tirupati Temple: লাড্ডু বিতর্কের পর এবার বোমাতঙ্ক তিরুপতি চত্ত্বরে
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বয়স পঁয়ত্রিশ। নাম সুজয় মণ্ডল। বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা ওই যুবক। এতদিন জেলে ছিলেন তিনি। সম্প্রতি জেলমুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। মৃত সুজয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সন্দীপ নামে এক যুবক তাঁকে ফোন করে ডাকলে সেই শেষবার বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। বন্ধু সুজয়কে বলে পুলিশ তাঁর গাড়ি আটকেছে। তারপর দুই যুবক মিলে পুলিশের কাছে গিয়ে ঝামেলা মিটিয়ে সুজয়ের মাসির বাড়ি যান। এরপর সেখান থেকে রাত ১২ টায় বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তাঁরা।
আরও পড়ুনঃ আধ্যাত্মিকতা আর স্থাপত্যের আশ্চর্য মেলবন্ধনের ভাবনা ধূপগুড়ির এসটিএস ক্লাবের কালীপুজোয়
শুক্রবার সকালে চন্দ্রপুর ও সেরেন্ডারের বাসিন্দা অমিত মণ্ডল একটি দেহ পড়ে থাকতে দেখে লোক জড়ো করেন। পুলিশে খবর দিলে, লুলিশ এসে উদ্ধার করে সুজয়ের মৃতদেহ। দেহ উদ্ধার করার পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলি করে খুন করা হয়েছে ওই যুবককে। কি কারণে গুলি করা হল যুবককে? কে করেছে? এর নেপথ্যে পুরানো কোনও শুত্রুতা আছে কি না, সব খতিয়ে দেখছে পুলিশ। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট না এলে কিছুই স্পষ্ট হচ্ছে না।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী