Home » UEFA Champions League: রায়ার গ্লাভসে হার বাঁচল আর্সেনালের

UEFA Champions League: রায়ার গ্লাভসে হার বাঁচল আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে আর্সেনালের। চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্র করেছে মিকেল আর্তেতার দল। অন্যদিকে, গতবার ইউরোপা লিগ জয়ী আটলান্টার মরশুমের শুরুটা ভাল হয়নি। প্রথম চার ম্যাচে দুটি জয় ও দুটি হারের মুখ দেখতে হয়েছে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুই দলের কীরকম হয়, সেদিকে নজর ছিল সমর্থকদের। 

আরও পড়ুন    ধর্না উঠলেও বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের

আটলান্টার নতুন মাঠে শুরু থেকে আক্রমণে চাপ বাড়ায় আর্সেনাল। গোল না পেলেও প্রথম ছয় মিনিটে দুবার বিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে তারা। যদিও কাঙ্খিত গোলের দেখা পায়নি। প্রিমিয়ার লিগে মিকেল আর্তেতার দলকে যে রকম ছন্দে দেখা যায়, ইউরোপ সেরার লড়াইয়ে সেটা দেখা যায়নি। অন্যদিকে বেশ কয়েকবার প্রতিআক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি ইতালির ক্লাবটি। প্রথমার্ধে কোনও দল গোলের খাতা খুলতে পারেনি।

আরও পড়ুন  মেলেনি শোকজের জবাব! এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা নবান্নের, হাসপাতালগুলিতে চালু ‘প্যানিক বাটন’ সিস্টেম , রাতে নজরদারিতে মহিলা পুলিশকর্মী

বিরতির পর ম্যাচে ফেরে আটলান্টা। ৪৮ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল তারা। বক্সের মধ্যে এডারসনকে ফাউল করে বসেন আর্সেনালের এক মিডফিল্ডার। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু মাতেও রেতেগুইয়ের পেনাল্টি দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। ফিরতি শটেও তাঁকে পরাস্ত করতে ব্যর্থ হন রেতেগুই। গোটা ম্যাচে অনবদ্য খেলেন গানার্স গোলরক্ষক। তাঁর সুরক্ষিত গ্লাভসেই এদিন জেতার সুযোগ পেয়েও আটকে গেল আটলান্টা। শেষ পর্যন্ত দুই দলকে মাঠ ছাড়তে হল এক পয়েন্ট পেয়ে।

আরও পড়ুন    Abhishek Banerjee: “দাবি মানা হয়েছে এবার কাজে ফিরুন”, জুনিয়ার চিকিৎসকদের উদ্দেশ্যে লম্বা টুইট অভিষেকের

#UEFAChampionsLeague  #Arsenal  #PremierLeague   #EuropaLeague 

About Post Author