Home » Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী

Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী

সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: শেষ একমাসে রাজ্যে একেরপর এক শুটআউটে আতঙ্কিত রাজ্যবাসী। এবার সব রেকর্ড ভেঙে একই দিনে গুলি চলল রাজ্যের দুই জেলায়। প্রথমে বনগাঁর ও পরে হুগলি। সাতসকালে কোন্নগরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ব্যবসায়ীর মাথায় গুলি মারল দুষ্কৃতীরা। গুকিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। কে বা কারা গুলি চালাল, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Barcelona: সাত ম্যাচ পর হারের মুখ দেখল বার্সেলোনা

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ীর শামসুদ্দিন আনসারি হুগলির রিষড়া বাঘ-খাল এলাকার বাসিন্দা। তাঁর মূল পেশা বালির ব্যবসা। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ ব্যবসায়ী জৈনুদ্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন শামসুদ্দিন। তখনই খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় রঞ্জন নামে এক যুবক। ব্যাবসায়ী মাথার আশপাশ রক্তে ভরে যায়। চেতনা হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ আসার আগেই বেপাত্তা অভিযুক্ত। পুলিশ খোঁজ চালাচ্ছে অভিযুক্তের। ব্যবসায়িক কারণে শত্রুতার জেরে এই হামলা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ? তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুন: অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় আধার কার্ড! দুই রাজ্যে নির্বাচনের আগেই তল্লাশী শুরু ইডির

প্রসঙ্গত, রাত পোহালেই রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্যের নির্বাচন কেন্দ্র গুলিতে এখন থেকেই আঁটসাঁট বেঁধে নেমে পড়েছে প্রতিরক্ষা বাহিনী। এরইমধ্যে সোমবার রাতে তৃণমূল কর্মীকে মাথায় গুলি করে খুনে চাঞ্চল্যকর পরিস্থিতি বসিরহাটে! খুনের কারণ ঘিরে সেখানেও ধোঁয়াশা। ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

About Post Author