সময় কলকাতা ডেস্ক,৫ এপ্রিল :
এক সেনাকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায় । প্যারাসুট সমেত ভারতীয় সেনাবাহিনীর পোশাকে সজ্জিত সেনাকর্মীর প্রায় নিষ্প্রাণ দেহ নজরে পড়তেই যুগপৎ কৌতূহল ও চাপা উত্তেজনা ছড়ায় বড়জোড়ায়।প্রাথমিকভাবে গুরুতর জখম এই সেনাকর্মীকে হাসপাতালে নিয়ে গেলে কিছু সময়ের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।আদতে হয়েছিল কী? কীভাবে লোকালয়ে এসে প্রাণ হারালেন সেনাকর্মী?
আরও পড়ুন :ইংরেজি ব্যবহার করলেই বিপদ! হতে পারে বিরাশি লক্ষের জরিমানা
বুধবার সকাল ১০টা নাগাদ বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়ার একটি কারখানার পিছনে একজন সেনা কর্মীকে প্যারাসুট সহ মাটিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । কারখানার কর্মীদের নজরে আসে, ওই ব্যক্তি ভারতীয় সেনা বাহিনীর পোশাক পরিহিত ।মাথায় ছিল হেলমেট।স্থানীয় বাসিন্দা ও কারখানার কর্মীরা খবর দেয় স্থানীয় থানায় । পুলিশ ও নিহতের সহকর্মীরা এসে সেনাকর্মীকে উদ্ধার করে। তখনও তাঁর দেহে প্রাণ ছিল।

আরও পড়ুন : ভয়াবহ তুষারঝড় সিকিমে,মৃত ৬
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয় এবং সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কিছুক্ষনের মধ্যেই মৃত বলে ঘোষণা করেন।কীভাবে তিনি সেনাবাহিনীর ৱ্যাডারের বাইরে চলে গেলেন, কি ভাবে তার এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রয়েছে বেশ ধোঁয়াশা। আর এই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক ভাবে সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পানাগড় এয়ারফোর্স ক্যাম্পে ট্রেনিং চলাকালীন ক্যাম্পের নির্দিষ্ট ৱ্যাডারের বাইরে চলে যায় প্যারাসুটটি, মৃত সেনা কর্মীটির নাম চন্দ্রকা গোবিন্দ, ওই ব্যক্তির বয়স ৩১। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন :বাঁকুড়ায় বারংবার হাতির হানায় আতঙ্কিত বাসিন্দারা,প্রশ্নের মুখে বনদপ্তর
বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বর্মা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। এই ব্যাপারে পানাগড়ে সেনাবাহিনীর সঙ্গেও তাঁরা যোগাযোগ করেছেন। বড়জোড়া থানায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্যের পরে রহস্য কমা দুরস্ত, রহস্য আরও ঘনীভূত হয়েছে। কারণ তিনি জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন সেনাকর্মী। ফলে মৃত সেনাকর্মীর পরিচয়, নাম, বয়স জানা গেলেও বেশকিছু বিষয়ে ধোঁয়াশা তবুও থেকেই যাচ্ছে।।
আরও পড়ুন : শাকিব আল হাসানের বদলে জেসন রয় এলেন কেকেআরে


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি