Home » দুপুরের ভোজে পটলের নতুন কী পদ রাঁধা যায় ভাবছেন? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা

দুপুরের ভোজে পটলের নতুন কী পদ রাঁধা যায় ভাবছেন? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা

সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই ঃ পটল খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। পোস্ত হোক কিংবা দোরমা হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পটল। পটল দিয়ে সুস্বাদু অনেক আমিষ পদও তৈরি করা যায়। তাই পটলের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ পটলের দোরমা। গন্ধরাজ লেবু আর পটলের এই মেলবন্ধনে তৈরি গন্ধরাজ পটলের দোরমা চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা। গন্ধরাজ পটলের দোরমা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  অন্ধ্রপ্রদেশে ৮ বছরের শিশুকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের জালে সপ্তম শ্রেণির ৩ ছাত্র

উপকরণ
বড় পটল- ১০টি
গন্ধরাজ লেবুর রস- ২ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৮টি

হলুদ গুঁড়ো-২ চা চামচ
পেঁয়াজ কুচি-এক কাপ
রসুনবাটা- দেড় চা চামচ
কাঁচালঙ্কা বাটা-২ চা চামচ
চেরা কাঁচালঙ্কা- ৫ টি
লঙ্কা গুড়ো- দেড় চা চামচ
লেবু গোল করে কাটা- ৫ টুকরো
নুন-স্বাদমতো
তেল-আধ কাপ


প্রণালী
প্রথমেই পটলগুলিকে রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। কড়াইতে প্রথমে তেল গরম করে পটলগুলি ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে ভাজা পটলগুলি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ পটলের দোরমা।

About Post Author