Home » কাটোয়া পুরসভার উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতা

কাটোয়া পুরসভার উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতা

সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা, ৩০ জানুয়ারি: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার উদ্যোগে হয়ে গেল নকআউট ফুটবল প্রতিযোগিতা। পুরসভার অধীনস্থ গোবিন্দ বাগান ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত ১৯ শে জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আজ ছিল ফাইনাল খেলা। 

আরও পড়ুন   আরব সাগরে জলদস্যুদের হাত থেকে পাক জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের জের, মেডিক্যালে ভর্তির মামলা স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে

জানা গিয়েছে, প্রায় ৯৯ বছরের প্রাচীন এই হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড ও ইষ্টপদ দে রানার্স আপ কাপ প্রতিযোগিতা। একটা সময়ে এই মাঠেই খেলে গিয়েছেন অতীতের দিকপাল ফুটবলার বিদেশ বসু, সুব্রত ভট্টাচার্য, চিমার ওকেরিরা। রাজ্য থেকে আগামীদিনের তারকা ফুটবল তুলে  আনার জন্য এখনও চলছে এই প্রতিযোগিতা।

আরও পড়ুন  SARFARAZ KHAN: জাতীয় দলে সফর শুরু সরফরাজের, বিশাখাপত্তনমে অভিষেক?

OPTICAL ILLUSIONS: কেবল জিনিয়াসরা পেরেছেন নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

এ বছর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দুর্গাপুর বয়েজ ক্লাব ও চন্দনগর স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে দুর্গাপুর বয়েজকে হারিয়ে জয়ী হয়েছে চন্দনগর স্পোর্টিং ক্লাব। জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় দেড় লক্ষ টাকার চেক। শিল্ড রানার্স দুর্গাপুর বয়েজের তুলে দেয়া হয় রানার্স কাপ ও এক লক্ষ টাকার চেক।

আরও পড়ুন  আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বাড়বে তাপমাত্রা, তারই মধ্যে বঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস

ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী, পুরপ্রধান সমীর কুমার সাহা, রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দনা মাঝি, ইউসুফা খাতুন-সহ অন্যান্যরা। প্রতিযোগিকে কেন্দ্র করে সাধারণ ফুটবলপ্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

About Post Author