স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জুলাইঃ দুজনেই বিশ্ব টেনিসের মহারথী। মিলিতভাবে গ্র্যান্ডস্লামের সংখ্যা ২৬। একজন পৌঁছে গিয়েছে পেশাদারী খেলোয়ার জীবনের সায়াহ্নে। অন্যজন উদীয়মান তারকা। কথা হচ্ছে রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজের। প্যারিস অলিম্পিক্সে টেনিসে ডাবলসে জুটি বেঁধেছেন দুজনে। আর এই দুই টেনিস তারকার হাত ধরে অলিম্পিক্স টেনিসে সোনা জয়ের স্বপ্ন দেখছে স্পেন। ইতিমধ্যে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।

সেকেন্ড রাউন্ডে তাঁরা হারিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে। নাদাল-আলকারাজ জুটি ম্যাচ জিতেছেন ৬-৪, ৬-৭ (২-৭), ১০-২ ব্যবধানে। এই ম্যাচে জিততে যথেষ্ট বেগ পেতে হয়েছে দুই তারকাকে। কারণ পেশাদারী টেনিসে দুজনের একজনও ডাবলস খেলেন না। ফলে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব চোখে পড়েছে। কিন্তু দক্ষতা, অভিজ্ঞতাকে পুঁজি করেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ India vs Sri Lanka : শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ভারতীয় ক্রিকেটে শুরু হল গম্ভীর জমানার
মঙ্গলবার প্রথম সেটে বিপক্ষকে ৬-৪ গেমে উড়িয়ে দেন দুজনে। কিন্তু দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন করে ডাচ জুটি। সেট ৬-৬ অর্থাৎ অমীমাংসিত শেষ হয়। প্রায় একপেশে টাইব্রেকারে স্পেনের তারকা জুটিকে ৭-২ ব্যবধানে পরাস্ত করেন গ্রিকস্পুর-কুলফ জুটি। ম্যাচের ফল দাঁড়ায় ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১০-২ ব্যবধানে জিতে নেয় গুরু-শিষ্য জুটি। একই সঙ্গে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেল তাঁরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার