Home » IPL 2025 Auction: “টাকার জন্য দিল্লি ছেড়েছেন..” গাভাস্কারের কটাক্ষের জবাব দিলেন ঋষভ পন্থ

IPL 2025 Auction: “টাকার জন্য দিল্লি ছেড়েছেন..” গাভাস্কারের কটাক্ষের জবাব দিলেন ঋষভ পন্থ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ নভেম্বরঃ এখনও কয়েকদিন হাতে রয়েছে আইপিএলের মেগা নিলামের। যদিও ইতিমধ্যেই বিশ্বের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নিলাম নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। ইতিমধ্যে ঘর গোছাতে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্টগুলি। ইতিমধ্যে কোন দল কাদের রাখছে, কাদের ছাড়ছে সেই তালিকা প্রকাশ্যে এসে গিয়েছে। দল ছাড়ার তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। গতবারের অধিনায়ক ঋষভ পন্থ দিল্লি ছেড়েছেন। সূত্রের খবর ভারতের উইকেটরক্ষক ব্যাটারের চাহিদা পূরণ করতে পারেনি তারা। যা নিয়ে ঋষভকে কটাক্ষ করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও ওপেনার সুনীল গাভাস্কার। সেই কটাক্ষের জবাব  দিলেন পন্থ ।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে চরমে বাগযুদ্ধ, গম্ভীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বাইসাইকেল ভলিতে চোখ ধাঁধানো গোল রোনাল্ডোর, বড় জয় পর্তুগালের

কী বলেছিলেন গাভাস্কার? একটি সম্প্রচারকারী চ্যানেলকে ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “দিল্লি অবশ্যই চেয়েছিল পন্থকে। যখন কোনও ক্রিকেটারকে দলে রাখা হয়, তখন ফ্র্যাঞ্চাইজিকে তাঁর অর্থের চাহিদা পূরণ করতে হবে। হয়ত পন্থের চাহিদা দিল্লি পূরণ করতে পারেনি। আমি মনে করি, পন্থকে অধিনায়ক হিসেবে ফের দিল্লি দলে নিতে চাইবে। যদি তিনি না থাকতে চান, তা হলে অন্য ক্রিকেটারকে খুঁজতে হবে।” এই ভিডিও নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় জোর চর্চা।  

আরও পড়ুনঃ India Vs Malaysia: গুরপ্রীতের ভুলে মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র, জয়হীন বছর কাটাল ভারত

আরও পড়ুনঃ Shi Lanka Vs New Zealand: শ্রীলঙ্কার নবজাগরণ, টেস্টের পর ওডিআইতেও উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে

আরও পড়ুনঃ  UEFA Nations League: ম্যাচ চলাকালীন লুটিয়ে পড়লেন হাঙ্গেরির কোচ, নেদারল্যান্ডস জিতল ৪-০ গোলে

বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত ভারতের তারকা উইকেট-রক্ষক ব্যাটার । তবে তাঁকে নিয়ে ওঠা চর্চার জবাব দিলেন তিনি। সমাজমাধ্যমে ঋষভ পন্থ জবাব দেন, “আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমার দিল্লিতে না থাকার কারণ টাকা নয়।” আসলে দীর্ঘদিন ধরে পন্থের সঙ্গে দিল্লির নতুন ম্যানেজমেন্টের সম্পর্কের অবনতি শুরু হয়। ক্রিকেট মহলের একাংশের ধারণা সেই কারণে দিল্লিতে থাকতে চাননি ঋষভ।

About Post Author