Home » মুম্বইয়ের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ৪৯ 

মুম্বইয়ের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ৪৯ 

সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর: সোমবার রাতে মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বাড়ছে আহতের সংখ্যাও।  মঙ্গলবার সকাল পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর এসেছে। আহত অন্তত ৪৯ জন। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে মহারাষ্ট্রের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

আরও পড়ুন: পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ

আরও পড়ুন: নয়া প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি করের সুপ্রিম শুনানি, নতুন কোনও মোড় নেবে মামলা?

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ১০টা নাগাদ মুম্বইয়ে কুরলা এলাকায় ঘটেছে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা। যাত্রিবাহী বিশালাকার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-৪০টি ছোট গাড়িকে কার্যত চাপা দিয়ে সোজা উঠে যায় ফুটপাতে। তার পর সটান গিয়ে ধাক্কা মারে একটি আবাসনের দেওয়ালে। জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারানোর পর সবার প্রথম চারজন পথচারীকে পিষে দিয়েছে বাসটি। পরে পুলিশের তরফে জানানো হয়, নিহতের সংখ্যা সাত। কারণ চাপা পড়া গাড়ি থেকেও উদ্ধার হয়েছে একাধিক মৃত দেহ।

আরও পড়ুন:ভাগ্নিকে বারবার ধর্ষণের অভিযোগ মধ্যপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটি মহারাষ্ট্র সরকারের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিং বা বেস্ট-এর বাস। যাত্রীদের নিয়ে কুরলা স্টেশন থেকে আন্ধেরির উদ্দেশে যাচ্ছিল ওই বাস। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে আচমকা গতি বাড়তে থাকে বাসটির। বেগতিক দেখে যাত্রীরা চেঁচামেচি শুরু করলে কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, গতকাল রাতেই বাস চালককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বাসটিতে আদৌ কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। সঙ্গে বাস চালক মদ্যপ ছিলেন কি না তাও তদন্ত করছে পুলিশ। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের অন্যতম ডেপুটি পুলিশ কমিশনার গণেশ গাওড়ে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “এটি একটি দুর্ঘটনা। কুরলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কিছু গাড়িতে ধাক্কা মেরেছে। বেশ কয়েকজন নিহত। এছাড়া আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে।”

আরও পড়ুন: Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শামি ঝড়, চণ্ডীগড়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলা

আরও পড়ুন: Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার

About Post Author